ডাক বিভাগের আধুনিকায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের সততা,ও দক্ষতাই হবে প্রধান ভিত্তি” — ফয়েজ আহমদ তৈয়্যব

0
119
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: গতকাল ০৯ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ পোস্টাল একাডেমিতে চলমান চার সপ্তাহব্যাপী ইন্ডাকশন কোর্সের সান্ধ্যকালীন সেশনে অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন নবনিযুক্ত উপজেলা পোস্টমাস্টার, পোস্ট অফিস পরিদর্শক ও জুনিয়র একাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডিজিটাল যুগে ডাক বিভাগকে আধুনিক, দ্রুতগামী এবং জনগণের সবচেয়ে বিশ্বাসযোগ্য সেবাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে নবীন কর্মকর্তাদের সততা, দক্ষতা ও উদ্ভাবনী মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।Address Management System এবং Central Logistics Tracking Platform (CLTP)-এর গুরুত্ব তুলে ধরে বিশেষ সহকারী বলেন, ডিজিটালাইজড Address Management লাস্ট-মাইল ডেলিভারি, ট্র্যাকিং নির্ভুলতা এবং সার্বিক লজিস্টিক্স ব্যবস্থাপনার দক্ষতা বহুগুণে বাড়াবে। তিনি আরও উল্লেখ করেন, ডাক বিভাগের উদ্ভাবন CLTP দেশের পার্সেল মুভমেন্টকে রিয়েল-টাইমে ট্র্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই চেইন, সরকারি আর্থিক কার্যক্রম ও পার্সেল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।বিশেষ সহকারী বলেন, ডিজিটাল পার্সেল ব্যবস্থাপনা, অনলাইন ট্র্যাকিং, ই-কমার্স লজিস্টিক্স, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স ও সরকারি ভাতা বিতরণ—এসব ক্ষেত্রেই ডাক বিভাগের ভূমিকা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্মার্ট ডাকঘর গড়তে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, সাইবার নিরাপত্তা, সময়ানুবর্তিতা ও অভিযোগ নিষ্পত্তিতে কর্মকর্তাদের দক্ষতা অপরিহার্য।ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং STEM–এর বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী প্রশিক্ষণার্থীদের প্রশংসা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তাদের বিশ্লেষণধর্মী চিন্তা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতাই ডাক বিভাগের আধুনিকায়নে গতি আনবে এবং রাষ্ট্র তাদের ওপর যে আস্থা রেখেছে তা তারা দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করবেন বলে সরকার প্রত্যাশা করে।প্রশিক্ষণার্থীরাও তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও অনুভূতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সামনে উপস্থাপন করেন।অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, পোস্টাল একাডেমি, রাজশাহীর অধ্যক্ষ, প্রশিক্ষকবৃন্দ এবং রাজশাহীস্থ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here