তানোরের মালশিরায় মন্দিরে শিব লিঙ্গ স্থাপনা ভাংচুর

0
399
728×90 Banner

অসীম কুমার দাস: রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের ঐতিহ্যবাহি মালশিরা সার্বজনিন দূর্গা মন্দিরের শিব লিঙ্গ স্থাপনা প্রকাশ্য দিবালকে ভাংচুর করেছে।
গত শনিবার ২৬-০৯-২০ ইং দুপুরে স্থানীয় শিব ভক্তরা মন্দিরে পূজা করতে গেলে মৃত মহিন্দ্রনাথের ছেলে দিজেন্দ্রনাথ (৩৫) মৃত জগেন্দ্রনাথের ছেলে সত্যেন (৫০) ও সন্তেষ (৪৫), সহ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে পুজা করতে বাধা দেয়। তার বাধা উপেক্ষা করে পূজা করার প্রস্তুতি নেয়। সে সময় দিজেন্দ্রনাথ ক্ষিপ্ত হয়ে শিব লিঙ্গ স্থাপনা ভাংচুর করে ও শিব লিঙ্গ স্থাপনা উচ্ছেদ করে। স্থানীয়রা তানোর থানার পুলিশ প্রশাসনকে ফোন করে বিষয়টি জানান। তানোর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শত বছরের পুরাতন এ মন্দির। গ্রামের ৬০টি পরিবার সম্মিলিত ভাবে মন্দিরে পূজা, হরি বাসর, ধর্ম আলোচনা মন্দির প্রাঙ্গনে করে আসছে। কিন্ত প্রায় ১ বছর ধরে দূর্গা মন্দিরের সামনে শিব মন্দির ও কালিমাতার মন্দিরের জমি মৃত মহিন্দ্রনাথ ও জগেন্দ্রনাথের ওয়ারিসরা তাদের নিজের সম্পতি বলে দাবি করেন এবং প্রায়শই তারা মন্দিরে পূজা করতে বাধা দেয়।
মন্দির কমিটির সভাপতি অসীত সরকার জানান যে, গ্রামবাসীরা যুগ যুগ ধরে এ মন্দিরে পূজা করে আসছে। কিন্তু ১ বছর ধরে জগেন্দ্রনাথ ও মহিন্দ্রনাথের ওয়ারিসরা মন্দিরে জমি তাদের পৈত্রিক সম্পতি বলে দাবি করে। কিন্তু এ সম্পতি সি, এস খতিয়ান ৩৭৭, ৩৭৯ শ্রী শ্রী অন্নপূর্না ঠাকুরানী নামে রেকর্ড আছে। শ্রী শ্রী অন্নপূর্না ঠাকুরানী উক্ত সম্পতি সেবায়েত হিসাবে শ্রী কৃষ্ণ ভ্রাতুষপুত্র যেগোন্দ্রনাথ নামে উল্লেখ থাকে। এই রুপে উক্ত যগেন্দ্রনাথ দাস ততকালীন সেবায়েতগণের সহায়তায় দেবতা শ্রী শ্রী অন্নপূর্না ঠাকাুরানীর পূজা অর্চনা করে থাকেন। উক্ত সম্পতি হিন্দু দেবস্থান হিন্দু সাধরণের ব্যবহার্য হিসাবে যোগেন্দ্রনাথকে সুষ্ঠভাবে পরিচালনার করতে দেওয়া হয়। কিন্তু যগেন্দ্রনাথ দাস মৃত্যুর পর তার ওয়ারিসরা পৈত্রিক সম্পতি হিসাবে দাবি করেন। এবং গ্রামবাসীদের বিভিন্ন ভাবে হুমকি দেয়। গত শনিবার ভক্তরা পূজা করতে গেলে তারা ভক্তদের মারধোর করেন ও শিব লিঙ্গ স্থাপনা ভাংচুর করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here