তানোরে ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

0
514
728×90 Banner

অনতু কুমার (তানোর প্রতিনিধি ) : রাজশাহীর তানোরে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরন ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর উপজেলার হরিপুর গ্রামের লাল মোহাম্মদের পুত্র নাইমুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলো। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর একটি টিম মাদারীপুর বাজারের জৈনক নুরুল ইসলামের আড়তের সামনে ওই যুবককে আটক করেন। এসময় দেহ তল্লাশী করে ৩শ’৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় (আজ) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর র‌্যাব-৫ এর এসআই রাব্বি মোরছালিন বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন এবং গ্রেপ্তারকৃতকে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃতকে (আজ) আগামীকাল বুধবার জেল হাজতে প্রেরন করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here