তানোর উপজেলা পরিষদে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
164
728×90 Banner

তানোর (রাজশাহী) প্রতিনিধি: তানোর উপজেলা পরিষদ প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা বিষয়োক সভা অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভায়, রাজশাহী-৫২’ তানোর – গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও মহিলা আওয়ামী লীগ সভাপতি, তানোর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন; উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, ৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবকগণ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here