তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন প্রিয় জেবু

0
166
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : সুদীর্ঘ প্রায় ১৭ বছরের বেশি সময় পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে রয়েছেন স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও তারেক রহমানের প্রিয় বিড়াল জেবু।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর, ২০২৫) বেলা পৌনে ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং (বিজি-২০২) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় অবস্থান শেষে সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফুট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন। ৩০০ ফুট এলাকা থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসভবনে (ফিরোজা) যাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here