তুরাগে জীবানুনাশক ঔষধের তীব্র সংকট

0
229
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ করোনা ভাইরাসের প্রভাবে রাজধানীর তুরাগে জীবানুনাশক ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে । জীবানুনাশক ঔষধের মধ্যে হেক্সিসল, স্যাভলন, স্যানিটাইজার ও হ্যান্ডগ্লাভস হ্যান্ডওয়াসসহ অন্যান্য পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে । তুরাগের জাপান ইস্টওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন কয়েকটি ফার্মেসীর মালিকরা জানান, ‘বাজারে এসব ঔষধের সরবরাহ না থাকায় বিক্রয় করতে পারছি না । কাষ্টমার এসে ফিরে যাচ্ছে । ধউর এলাকার বাসিন্দা খাইরুল বাসার, কামারপারা এলাকার নাসির উদ্দিন, রানা ভোলার জহিরুল ইসলাম, নয়ানগর এলাকার আবিদা সুলতানা, ডিয়াবাড়ী এলাকার মাহিদুর রহমান, বাউনিয়া এলাকার আজাদ মিয়া, পাকুরিয়ার মিনারা বেগম, চন্ডাল ভোগ এলাকার ফারুক মিয়া সহ এলাকার একাধিক বাসিন্দারা বলেন, বর্তমানে আমরা করোনা আতঙ্কে আছি । এলাকার কোন ফার্মেসিতে জীবানুনাশক মেডিসিন কিনতে পারছি না । ফার্মেসিতে গিয়ে জীবানুনাশক এসব মেডিসিন চাইলেই ফার্মেসি থেকে উত্তর আসে নেই । আর এই নেই নেই উত্তর থেকে আমরা কবে যে মুক্তি পাব আল­াহই ভাল জানেন । এ বিষয় জানতে তুরাগ থানা ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও নাসির ড্রাগ হাউসের স্বত্বাধিকারী কাজী নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা তুরাগ থানা ঔষধ ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানিদের প্রেরিত লোকজনের মাধ্যমে এসব মেডিসিন, হ্যান্ডগ্লাভসসহ অন্যান্য উপকরণের অর্ডার করে পেয়ে থাকি। কিন্তু এখন অর্ডার করেও পাওয়া যাচ্ছে না । বাংলাদেশে অল্প কিছু মানুষ এইসব মেডিসিন ও হ্যান্ডগ্লাভসের ব্যবসা নিয়ন্ত্রণ করে । তাই সরকারের এই দিকে নজর দেওয়া দরকার বলে আমরা মনে করি । তুরাগে এসব পণ্যের যে পরিমান চাহিদা তার ১০০ ভাগের ৫ ভাগও পাচ্ছি না । কোন কোম্পানীর সরবরাহ নাই। হেক্সিসল, জীবানুনাশক লিকুইড এসব পণ্যের উপর যেহেতু সরকার শুল্কমুক্ত করেছে, তাই প্রতিটি কোম্পানীর উচিত সেই ভাবে তৈরী করা । এখন সাপ্লাই পেলেই আমরা জনগণকে সরবরাহ করতে পারবো । এলাকাবাসীর জোরদাবি বাংলাদেশ সরকারসহ ঔষধ প্রশাসন যেন এই জীবানুনাশক ঔষধের সংকটের বিষয়টি খতিয়ে দেখেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here