তুরাগে পরিবারসহ সাংবাদিককে প্রাণনাশের হুমকী

0
304
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তুরাগে পরিবারসহ এক সাংবাদিকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমা গতকাল শনিবার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। ওই সাংবাদিক একটি সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, পাশাপাশি দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী হিসেবে কাজ করছেন। তার বাবাও একজন খ্যাতিমান সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক বলেন, ইতি মধ্যে মাদক বিরোধীসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাÐের বিরুদ্ধে বেশ কয়েকটি জাতীয় ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এর জের ধরে দুবৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। গত প্রায় ২০দিন ধরে ০১৯৯১৭৪৩৩৫৯ নাম্বার থেকে তার ব্যবহারিত মোবাইলে একাধিকবার ফোন করে বিভিন্ন রকম অশালীন ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকী দিয়ে আসছিল। কিন্তু গত ২৫ মে শনিবার দুপুর ১টা ৪৩ মিনিটে ওই নাম্বার থেকে ফোন করে বলে, ঈদের আগেই তোকেসহ তোর পরিবারের সকলকে হত্যা করা হবে। সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক মহল। তারা দ্রæত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহŸান জানান।
এ ব্যাপারে তুরাগ থানায় যোগাযোগ করা হলে থানার ওসি অপারেশন মো. দুলাল হোসেন জানান, এ ঘটনায় সাংবাদিক মোল্লা তানিয়া ইসলাম তমার পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here