তোফাজ্জল হোসেন মানিক মিয়ার স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল

0
212
728×90 Banner

গাজীপুর প্রতিনিধি: আজ শনিবার সকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরনীতে ১৫ আগস্ট, ৩ রা নভেম্বর, ১৯ মার্চ গবেষণা পরিষদের উদ্যোগে গণমুখী ও নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দি নিউ ন্যাশন গাজীপুর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাদামীর সভাপতিত্বে ও সংগঠনের চেয়ারম্যান মেহেদী হাসান বিপ্লবের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আক্তার হোসেন গাজীপুরী, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপিত ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসেন, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সদস্য কালের কন্ঠের শরীফ আহমেদ শামীম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবে কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন বাবুল, সদস্য মাসুদ রানা, সদস্য কাজী আব্দুল মান্নান, সাংবাদিক রেজাউল করিম, শাহনাজ পাটোয়ারি, কাজল, বিপ্লব বৈরাগী, শাহজাহান খান, হেলেনা আক্তার, জালালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় মানিক মিয়ার জীবন নিয়ে আলোচনা শেষে উনার বিদ্বেহী আতœার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করার’ হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here