ত্রিশাল বাজার পরিদর্শন অব্যাহত হোটেলে জরিমানা ৫ হাজার

0
300
728×90 Banner

এনামুল হক : ময়মনসিংহের ত্রিশাল বাজারে করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক করতে ও দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে পরিদর্শন অব্যাহত রয়েছে। আজ ২১ মার্চ বিকাল ৪ টা থেকে ঘন্টা ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,সাথে ছিলেন উপজেলা সহকারী (ভুমি)কর্মকর্তা তরিকুল ইসলাম। এ সময় নোংরা খাদ্য পরিবেশের জন্য আল মদিনা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চাউল ও পেঁয়াজ ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসমাগম পরিহার করতে জনসাধারণকে সচেতন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি অসাধু উপায়ে ব্যাবসায়ীদেরকে অতিরিক্ত মূল্যে বিক্রি খাদ্যদ্রব্য বিক্রি ও ক্রেতা সাধারণকে বেশি মূল্যে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here