দক্ষিণখানে নারী পুলিশ সদস্যের ফাঁস নিয়ে আত্মহত্যা!

0
106
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান কসাইবাড়ির এলাকায় একটি বাসায় পারিবারিক কলহের জের ধরে রাজিয়া সুলতানা মিম (২৮) নামে পুলিশের নায়েক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত রাজিয়া সুলতানা মিম শরীয়তপুর জাজিরা উপজেলার সিকদার কান্দি গ্রামের হাইওয়ে পুলিশ সদস্য রাজিব মিয়ার স্ত্রী। তিনি বরিশাল উজিরপুর নয়াবাড়ি গ্রামের মো. নাসির উদ্দিন বাচ্চুর মেয়ে।
তিনি উত্তরা হেড কোয়ার্টার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনে) কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাতে কসাইবাড়ি এলাকার একটি বাসায়।
ডিএমপির দক্ষিণখান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) পলাশ আহামেদ মারা যাবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
মিমের স্বামীর বন্ধু শামীম গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহে সবার অগোচরে রাত সাড়ে ১০টার দিকে বাসায় ঘরের বেলকনিতে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার এসআই পলাশ আহামেদ। পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আনুমানিক ২০ মাস বয়সী এক কন্যা সন্তানের জননী ছিলেন রাজিয়া সুলতানা মিম। এঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here