দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধাকে রাজনৈতিক সচিব করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

0
80
728×90 Banner

স্টাফ রিপোর্টার: নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি দীর্ঘদিনের আস্থাভাজন সহকর্মী মনিরুল ইসলাম সোহাগকে তাঁর “রাজনৈতিক সচিব” হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
মঙ্গলবার (০২ মার্চ ২০২৬) জারি করা এক নিয়োগপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহযোগিতা করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে নিরলসভাবে সহযোগিতা করে গেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতি আস্থা রেখেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচির সমন্বয়, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন তিনি।
এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, নতুন রাজনৈতিক সচিবের সক্রিয় ভূমিকার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সচিবের সর্বাঙ্গীন সফলতা কামনা করে বলেন, “আমি আশা করি, তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে নির্বাচনী এলাকার উন্নয়ন ও সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here