দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে: ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

0
135
728×90 Banner

স্টাফ রিপোর্টার :দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের আকাশে প্রবেশ করার পর আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এর আগে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ‘ফেরা’ শিরোনামে আরও একটি পোস্ট দেন। সেই ছবিতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে নথি পড়তে দেখা যায়।
লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে বুধবার রাতে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখানে প্রবাসী বাংলাদেশিরা তাকে বিদায় জানান।
তারেক রহমানকে বহনকারী বিমানটি আজ সকালে সিলেটে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এদিকে, প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে বিমানবন্দর এলাকা এবং পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সকাল থেকেই বিপুলসংখ্যক মানুষ জমায়েত হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত বেড়েই চলেছে। সেখানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বড় ধরনের গণ-সংবর্ধনার প্রস্তুতি নিয়েছেন। সূত্র : বাসস

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here