দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখা হবে না—– প্রধানমন্ত্রী

0
115
728×90 Banner

স্টাফ রিপোর্টার : দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে ।
রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর টেবিলে তাঁর ডান পাশে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং বাম পাশে মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ব্যক্তির দলীয় পরিচয় বিবেচনায় আনা হবে না।
তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ইফতারের আগে প্রধানমন্ত্রী কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here