দেড় মাসের মধ্যে দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ: প্রধানমন্ত্রী

0
200
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতিয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা টিকা দেয়া যাবে। নিতে পারবেন ৪০ উর্ধ্বরাও। মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। টিকা ব্যবস্থাপনা নিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
রোববার সব জল্পনার অবসান ঘটিয়ে সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, আগামী দেড় মাসের মধ্যেই দেয়া হবে টিকার দ্বিতীয় ডোজ।
সেই সাথে টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সরকার প্রধানের।
এই টিকা দিতে যেন কোন অব্যবস্থাপনা না হয় সেজন্য সংশ্লিষ্টদের সজাগ থাকার পরামর্শও প্রধানমন্ত্রীর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here