দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ কর—পীস ফোরাম

0
157
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :জাতীয় প্রেসক্লাবের সামনে ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার পীস ফোরাম, ঐতিহ্যবাহী খাদ্য সংরক্ষণ কমিটি ও বাংলাদেশ গণতান্ত্রিক জোটের সমন্বয়ে পথ আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি স্বপন কুমার সাহা বলেন, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, আঠাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিশেষ ভতুর্কির দাবি জানাচ্ছি।
বিশেষ অতিথি মুক্তখবরের সাব—এডিটর কাজী ফারুক বলেন, প্রধানমন্ত্রীর নিকট আহ্বান দুনীর্তি দমন কমিশনের অনুরূপ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন গঠন করুন।
পীস ফোরামের আহ্বায়ক জসিম উদ্দিন রাজা বলেন, দেশে বর্তমানে ধনী আরো ধনী হচ্ছে, গরীব আরো গরীব হচ্ছে। নিয়ন্ত্রনহীন ভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ধনীক শ্রেণীর কোন সমস্যা না হলেও খেটে—খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের ব্যয় বাড়লে আয় বাড়ছে না, বেতন বাড়ছে না। এভাবে চলতে থাকলে মানুষ বাধ্য হয়ে বেআইনী পন্থ অবলম্বন করতে বাধ্য হবে। তখন সমাজে দেখা দিবে বিশৃঙ্খলা ও অশান্তি।
ঐতিহ্যবাহী খাদ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হোসেন মুরাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ করোনা ভোগান্তির প্রেক্ষিতে আর্থিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধি জনিত কারণে মৃত প্রায় হয়ে দিনানিপাত করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তেল, ডাল, চাল সহনীয় পর্যায়ে আনয়ণের জন্য বাজার নজরদারি টিসিবির ট্রাক সেল সংখ্যা বাড়ানো, প্রয়োজনে বিশেষ ভতুর্কি দিয়ে পণ্য মূল্য নিয়ন্ত্রণ করে মৃত প্রায় জনগণকে রক্ষায় আশু পদক্ষেপ গ্রহণে সরকারকে পদক্ষেপ নিতে হবে।
পীস ফোরামের সদস্য মোঃ আনোয়ার হোসেন বলেন, ১০ বছর আগে যেসকল নেতারা রিক্সায় চড়ে বঙ্গবন্ধু এভিনিউ যেতেন তারা এখন প্রাডো গাড়িতে চড়েন। তাদের উন্নয়ন হয়েছে কিন্তু যারা ১০ বছর আগে রিক্সা চালাতেন এখনো তারা রিক্সা চালাচ্ছেন। নেতাদের উন্নয়ন হলো রিক্সাা চালকের উন্নয়নটা কোথায়? উন্নয়ন তো সবার জন্য?
জাতীয় পুঁথি পরিষদের আহ্বায়ক ঈদিউল আলম মোবারক বলেন, দ্রব্য সামগ্রী ক্রয় করতে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, তাদের পরিবার—পরিজনের ব্যয়ভার বহন করতে সামর্থ্য হারিয়ে না যায় এমন একটি দ্রব্য মূল্য চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
ঐতিহ্যবাহী খাদ্য সংরক্ষণ কমিটির সদস্য মোঃ জাফর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জবাব তোমায় দিতেই হবে বাণিজ্যমন্ত্রী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের প্রতিবাদে রাস্তা কেন নামতে হবে? চাল, ডাল, তেল, পেঁয়াজে ঝাঁচে চোখ পুড়ে ছাই পেট জ্বলে বাই, এ কেমন অন্ধকারে ফেলেছেন ভাই, জবাব তোমায় দিতে হবে কুচক্রী মহলটাই।
বাংলাদেশ গণতান্ত্রিক জোটের চেয়ারম্যান খাইরুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আকবর হোসেন, মোঃ সায়েম, জাবালা নূর ইস্তে, নূর মোহাম্মদ ইজাব প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here