নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ নিহত ৪

0
111
728×90 Banner

স্টাফ রিপোর্টার: নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)।
তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করতে কাজ করছে তারা এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here