নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন, ২ কোটি টাকা ক্ষয়-ক্ষতির আশঙ্কা

0
150
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন লাগে। এতে ৯টি বাসসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডের পাশে পেট্রোলের দোকান থেকে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকান ও পার্কিং এ থাকা বাসে ছড়িয়ে যায় আগুন ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাজার কমিটি ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পাল, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপপরিচালক হাফিজুর রহমান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিলসহ স্থানীয় লোকজন।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫ এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কিভাবে আগুনের সূত্রপাত তদন্তের আগে তা বলা যাবে না। আমি তদন্ত করে জানতে পারব কিভাবে আগুনের সূত্রপাত।
তবে এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিকের দাবি এঘটনা পরিকল্পিত। দুস্কৃতকারীরা ষড়যন্ত্র করে গাড়িতে আগুণ দিয়েছে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, অগ্নিকান্ড স্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তা দেয়া হবে।
এ অগ্নিকান্ডের ঘটনায় একজন আহত হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here