
আমজাদ হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রেসক্লাব চত্বরে এক অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। বক্তব্য রাখেন আবু কালাম খন্দকার,আজিজুল ইসলাম বাচ্চু, তাজুল ইসলাম চৌধুরী, আসাদুজ্জামান কল্লোল, আরিফুল ইসলাম মিনাজ,জালাল উদ্দিন মনির, মনিরুল ইসলাম বাবু, গৌরাঙ্গ দেবনাথ, শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যামল,সাইদুল আলম সোরাব, প্রভাষক দেলোয়ার হোসেন,মোহাম্মদ কামরুল ইসলাম,মোস্তাক আহম্মদ উজ্জ্বল,মো. সেলিম রেজা, ইব্রাহিম খলিল, মো.গোলাম মোস্তফা, আবদুল হাদি, মনির হোসেন, শফিকুল ইসলাম বাদল, মিঠু সুত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ প্রমূখ।






