নরসিংদীতে ঝড়ে ঘরের ওয়াল ধ্বসে বালিকা নিহত : দুই বোন আহত

0
308
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদীতে আজ ২এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে বাড়ীর বসত ঘরের দেয়াল ধ্বসে পড়ে ইয়াছমিন (১৪) নামে এক বালিকা নিহত হয়েছে এবং তার দুই বোন রত্না (১৬) ও হাসি (১০) গুরুতর আহত হয়েছে। নিহত ইয়াছমিন নরসিংদী শহরের বানিয়াছল বালুরচর এলাকার বাসীন্দা চা বিক্রেতা ইয়াছিন মিয়ার মেয়ে। ইয়াছিন মিয়া জানান,বিকেলে তার সাথে খাওয়া ধাওয়ার পর বিকেল পাঁচটায় তারা ঘরে বসে বিশ্রাম নিতেছিল। এমন সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে তাদের বসত ঘরের উচু দেয়াল ধ্বসে তিন মেয়ের উপরে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নেয়ার পথে ইয়াছমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। অপর ২ বোন গুরুতর আহত হয়।
এছাড়া কালবৈশাখীর ঝড়ে নরসিংদী শহরের বেশ কিছু কাঁচা, আধাপাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয় এবং বহু গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। শহরতলীর বীরপুর,বৌয়াকুড়, হাজীপুর, বানিয়াছল, তরোয়া, ভেলানগর, বাসাইল, বাগদি, চৌয়ালা, শালিধা এবং ব্রাহ্মন্দী এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী রেলস্টেশন রোডে টেলিফোন এক্সচেইন্স এর সামনে একটি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধিন এলাকায় প্রায় ২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here