
নরসিংদী থেকে হলধর দাস : বাংলাদেশ রেড়ক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের পক্ষ থেকে নরসিংদী সিভিল সার্জনের কাছে ৫ হাজার মাস্ক ও ৫০০ হ্যান্ড স্যানিটাইটার হস্তান্তর করা হয়েছে। শনিবার (৩১-৭-২১) আনুষ্ঠানিকভাবে এসমস্ত সামগ্রী সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম এর হাতে হস্তান্তর করেন রেডক্রিসেন্ট সোসাইটি নরসিংদী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া। জেলা ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাজী আব্দুছ ছাত্তার, নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের আরএমও ডা. এএনএম মিজানুর রহমান, চিকিৎসক সংগঠনের নেতা ডা. মোজাম্মেল হক কমল প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় রেডক্রিসেন্ট ্ইউনিটের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া মহামারি করোনায় বাংলাদেশে চিকিৎসকদের অগ্রণী ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এদেশে মহামারি করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধিক নির্দেশনায় চিকিৎসকরা যে ভূমিকা রেখেছেন তার তুলনা হয় না। একটি বিশেষ রাজনৈতিক দল ও কতিপয় দলছুট নেতা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য অপপ্রচারে লিপ্ত রয়েছে। কিন্তু সাধারণ মানুষ তাদের অপপ্রচারকে ধিক্কার দিচ্ছে।
সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম নরসিংদী জেলা রেডক্রিসেন্ট ইউনিটকে ধন্যবাদ জানিয়ে বলেন, রেডক্রিসেন্টের মত বিভিন্ন সংগঠন ও ভিত্তবানরা যদি মহামরি প্রতিরোধে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন তা হলে শুধু মহামারি নয় যে কোনো শংকটই আমরা সহজে মোকাবেলা করতে পারি।






