নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল মেকার নিহত

0
211
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে সনি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর পৌরসভার মহিষাখোলা মহল্লার সান্টু আলীর ছেলে। শনিবার সন্ধ্যার আগে উপজেলার আজিমনগর রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বাওড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সনি পেশায় একজন মোটরসাইকেল মেকার। আজিমনগর রেল স্টেশনের নিকটে তার মোটরসাইকেল মেরামতের দোকান আছে। সন্ধ্যার আগে সে বাওড়া রেল গেটের কাছ থেকে রেল লাইন ধরে আব্দুলপুর অভিমুখে হাটছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে জায়গাটি জন শুন্য হওয়ায় ঘটনার ঘন্টা খানেক পরে অর্থাৎ সন্ধ্যার পরে বিষয়টি জানা জানি হয়। আজিমনগর স্টেশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here