নিউইয়র্কে করোনায় সাংবাদিক এ হাই স্বপনের মৃত্যু

0
337
728×90 Banner

ডেইলি গাজীপুর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন প্রবাসী সাংবাদিক এ হাই স্বপন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট, নিউইয়র্ক সময় বেলা ১২টা ৫০ মিনিটে স্থানীয় কুইন্স হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে নিউইয়র্কে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর তার কিডনি বিকল হয়ে যাওয়ায় তা ট্রান্সপ্লান্টের প্রস্তুতি চলছিল। এর মধ্যে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।
এ হাই দৈনিক বাংলাবাজার এবং দৈনিক মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ফটো সাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল, প্রথম আলো, উত্তরামেরিকা ও টিবিএন-২৪ টিভিতে কাজ করেছেন। সর্বশেষ ছিলেন ‘আজকাল’ পত্রিকায়।
স্বপনের জ্বর হয়েছিল। তাই নিয়মিত ডায়ালিস করতে গেলে তারা হাসপাতালে যেতে বলেন। স্বপন হাসপাতালে গেলে তাকে ৫দিন আগে ডায়ালিসিস করানো হয়। তাকে ছেড়ে দেবার প্রস্তুতি চলছিল। শেষ অব্দি টেস্টের রিপোর্টে করোনা ভাইরাস থাকায় তাকে রেখে দেয়া হয়। একদিনের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে। আজ মারা গেলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here