
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বীর মুক্তিযোদ্বা মরহুম সিরাজুল ইসলাম খানের সহধর্মিণী ও সাংবাদিক-মানবাধিকার-সমাজ কর্মী শরিফুল ইসলাম খানের আম্মা নুরজাহান বেগম এর কুলখানি আগামীকাল শুক্রবার বাদ আছর টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবাইকে শরিক হতে অনুরোধ জানিয়েছেন শরিফুল ইসলাম খান।
উল্লেখ্য, বাংলাদেশ অনলাইন মিডিয়ায় এসোসিয়েশনের কার্যকরী সভাপতি, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও টোটাল নিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খানের আম্মা মোছাঃ নুরজাহান বেগম (৬৮) হার্ট এট্যাক করে উত্তরা আধুনিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকাল আনুমানিক ৩ টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বাদ মাগরিব টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে গ্রামের বাড়ি লৌহজং এর সাতঘড়িয়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।মরহুমা মৃত্যুকালে ২ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।






