নড়াইলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১তম জন্ম বার্ষিকী পালন

0
157
728×90 Banner

নড়াইল প্রতিনিধি :নড়াইলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে জেলা মহিলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা।
শোকের মাসে কেককেটে কর্মসূচী পালন করলো নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগ। জেলা মহিলা আওয়ামী লীগ রোববার সকাল ১০টায় নড়াইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কেককাটেন। এদিকে শোকের মাসে কেককেটে জন্মদিন পালন করায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রওশন আরা লিলি, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাজনিন সুলতানা রোজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা কেককাটার বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিভিন্ন জেলায় কেক কেটেছে তাই আমরাও কেটেছি।’
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ বলেন, ‘শোকের মাসে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেককাটা কর্মসূচি পালন করে না।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here