পথশিশু ফাউন্ডেশনের উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দুই পরিবার

0
88
728×90 Banner

মনির হোসেন জীবন : “পথশিশু ফাউন্ডেশন” এর উদ্যাগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের কাশিমবাজারে অসহায় দু’টি পরিবারের মাঝে নতুন ঘর ও টিন বিতরণ এবং মেরামত করে দেয়া হয়েছে।
আজ সোমবার (২৩ মার্চ, ২০২৬) সকালে সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো: ওমর ফারুকের উপস্থিতিতে অসহায় পরিবারের নতুন ঘরটির শুভ উদ্বোধন করা হয়।
এসময় পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি গবেষক ড. মোহাম্মদ সহিদুল হক বীর, মোহাম্মদ মতিয়ার রহমান, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমজাদ হোসেনসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
ঈদের সময় নতুন ঘর উপহার পেয়ে সাদিকুল আবেগে আপ্লুত হয়ে এ প্রতিবেদককে বলেন, এখন আমার পরিবার নতুন রুপে একটি ঠিকানা খুঁজে পেল। একমাত্র ঘরের কারনে আমাকে শশুর বাড়িতে থাকতে হয়েছে। আজ থেকে আমি আমার পরিবার নিয়ে নিজ ঘরে থাকতে পারবো। এজন্য তিনি পথ শিশু ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। নতুন ঘর পেয়ে অসহায় পরিবারগুলো বেশ খুশি।
অপরদিকে একবান নতুন টিন পেয়ে অসহায় ছুরতুন নেছা এ প্রতিবেদককে বলেন, এখন আর বৃষ্টির পানি মাথায় পড়বে না। যারা আমাকে বিপদের সময় সহায়তা করেছে তাদের জন্য অফুরন্ত দোয়া ও সর্বদা শুভ কামনা রইল।
পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো: ফরিদ আহমেদ নয়ন তার বক্তৃতায় বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় অসহায় মানুষের পাশে থাকাটাও এক বড় ধরনের আনন্দের ব্যাপার। আগামীতে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে গাইবান্ধা জেলার হরিপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে একটি করে নতুন ঘর দেয়ার জন্য অঙ্গীকার কিংবা আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশা করি প্রতি বছর এই ধারাবাহিকতা বজায় থাকবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here