পল্লবীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক-১

0
150
728×90 Banner

স্টাফ রিপোর্টার : রাজধানীর পল্লবীতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, আটককৃত ব্যক্তির নাম মো. ইউনুস আলী (৪৫)। সে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-ডি এলাকায় বসবাস করে আসছিল।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পল্লবী থানার সেকশন-১১ এলাকার বাউনিয়াবাদ হ্যাভেন সিটির পশ্চিম পাশের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান। অভিযানে অংশ নেন এসআই মো. আলাউদ্দিনসহ থানা পুলিশের একটি দল।
পল্লবী থানা পুলিশ সাংবাদিকদের জানায়, অভিযানের সময় মো. ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, যার গায়ে ‘USA’ লেখা রয়েছে, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here