পাঁচবিবিতে একই পরিবারের ৩জনসহ ৫জন করোনা শনাক্ত

0
236
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে একই পরিবারের ৩জন সহ নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তরা হলেন উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের একই পরিবারের মৃত আলেক মিয়ার পুত্র আসমান আলী (৭০), তার পত্র নুর আলম (৪৫), তার পুত্রবধূ মাহবুবা আক্তার (৩৮)। অপর দুজন হলেন সমসাবাদ গ্রামের নিপেন চন্দ্রের স্ত্রী স্বপ্না বালা (৫৫), ও নন্দইল গ্রামের মহিনুর ইসলামের ছেলে শিহাবুল ইসলাম সৈকত (১৭) ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, সকলেই ঢাকা নারায়নগঞ্জ ফেরত ও তাদের সংস্পর্শে সংক্রমিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা শহিদ হোসেন জানান, গত ৮/৯ তারিখে ৩১ জনের নমুনা সংগ্রহ করে রোগতত্ত¡ ও রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান ঢাকায় (আইইডিসিআর) পাঠানো হয়। গতকাল সোমবার রাতে সেই ৩১ জনের মধ্যে রির্পোটের মধ্যে ২৬জনের নেগেটিভ ও ৫ পজেটিভ রিপোর্ট আসে। পরে রাতেই উপজেলা প্রসাশন ও স্বাস্থ্য কর্মীরা তাদের আক্কেলপুর উপজেলার গুপিনাথপুর আইসলোসনে নেওয়া হয়। আক্রান্তের পরিবারের সব সদস্যদের আজ নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here