পাঁচবিবিতে গৃহবধুকে কুপিয়ে হত্যা স্বামী আটক

0
242
728×90 Banner

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ মহিপুর আদিবাসী পাড়া থেকে মেরিনা (৪০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে। হত্যার অভিযোগে স্বামী ছানোয়ার হোসেনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী জানান, গতকাল রবিবার রাত ১টার দিকে এলাকাবাসী মেরিনার লাশ দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে সকালে তার লাশ উদ্ধার করা হয় এবং হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে মেরিনার স্বামী ছানোয়ার হোসেনকে পুলিশ আটক করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান ঘটনাটি নিশ্চিত করে এ প্রতিনিধিকে বলেন মেরিনার শরীরে ১০টি ক্ষতের চিহ্ন রয়েছে। সে ছানোয়ারের ২য় স্ত্রী। ঘটনার সঠিক তথ্য এরিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here