
আর কে আকাশ,পাবনা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হয়েছেন সোহানুর রহমান সোহান। তিনি মালিগাছা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
সোহানুর রহমান সোহান যুবলীগ পাবনা জেলা শাখার সদস্য মনোনিত হওয়ায়, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, যুবলীগ পাবনা জেলা শাখার আহŸায়ক আলী মর্তুজা বিশ^াস সনি, যুগ্ম আহŸায়ক শিবলী সাদিকসহ সকল নেতা-কর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সোহানুর রহমান সোহান বাংলার মুখকে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যুবলীগের নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি।
নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, হৃদয়ে পাবনার আহŸায়ক ও এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আকাশ নিউজ ২৪ ডটকম’র উপদেস্টা ও সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. শওকাত ওসমান, পথ সাহিত্য সংসদের আসাদুর রহমান শফিক প্রমূখ।






