পূবাইলে গাড়ি চাপায় নারী পোশাক শ্রমিক নিহত

0
401
728×90 Banner

মোঃদেলোয়ার হোসেন, পূবাইল,গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ির চাপায় মহিলা পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১ টায় গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিকের নাম রেহেনা বেগম (৩৮)। নিহত রেহেনা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হরতকিতলার বাসিন্দা। তিনি নূর গ্রুপের রাইয়ান নীট কম্পোজিট লিমিটেডের হ্যাং ট্যাগ ম্যান পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মীরের বাজার এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল তিনি। এ সময় একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলে তিনি আহত হন। পরে তাকে করমতলা খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ইন্সপেক্টর(তদন্ত) আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here