পূবাইলে জমি বিক্রি করতে না পেরে মৃত্যুর মুখোমুখি পরপর দুইবার হার্ট অ্যাটাকের রোগী

0
30
728×90 Banner

​মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় এক চরম মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। নিজের হাড়ভাঙা খাটুনি আর কষ্টার্জিত টাকায় কেনা জমি বিক্রি করতে পারছেন না দুইবার স্ট্রোক করা এক অসহায় ব্যক্তি। আপন বোনদের ও চাচাত ভাই – বোনদের অন্যায় বাধা এবং বিরোধের জেরে আটকে গেছে জমি বিক্রি। ফলে অর্থের অভাবে বন্ধ হতে চলেছে তাঁর জরুরি চিকিৎসা। বর্তমানে তিনি বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
​দুইবার স্ট্রোক ও চিকিৎসার সংকট
ভুক্তভোগী ও ​স্থানীয় সূত্রে জানা গেছে,যে আপন বোনেরা ও চাচতো ভাই বোনেরা মিলে গাজীপুর কোর্টে তিনটি মামলা করে, যাহার রায় ইতিমধ্যে ভুক্তভোগি নূর মোহাম্মদ এর পক্ষে আসে । আদালতের রায়কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোরপূর্বক নূর মোহাম্মদ এর জমি দখল করতে আসে ওই দিনই নূর মোহাম্মদ জমিতে আসার জন্য বাধা দিলে জুনের ২ তারিখ বুধবার মারধোর করেন আপন বোনেরা ও চাচতো ভাই-বোনেরা। (হায়দ্রাবাদ মৌজার আরএস ৩৬০৯ ও ৩৬১০ নং দাগ) ভুক্তভোগী নূর মোহাম্মদ দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ। ইতোমধ্যে তিনি দুইবার স্ট্রোক করেছেন। পক্ষাঘাতগ্রস্ত ও গুরুতর অসুস্থ হওয়ায় বর্তমানে তাঁর উন্নত এবং নিয়মতান্ত্রিক চিকিৎসা প্রয়োজন। কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁর পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব।
​নিজের জমিতে ভাই-বোনদের বাধা ​চিকিৎসার মোটা অঙ্কের টাকা জোগাড় করতে বাধ্য হয়ে ভুক্তভোগী হায়দ্রাবাদ এলাকায় নিজের নামে কেনা (ক্রয়কৃত) জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ উঠেছে, জমিটি বিক্রি করতে গেলে তাঁর আপন ভাই ও বোনেরা তাতে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করছে। নিজের বৈধ মালিকানাধীন জায়গা হওয়া সত্ত্বেও ভাই-বোনদের কুদৃষ্টি ও বিরোধের কারণে কোনো ক্রেতা জমিটি কিনতে সাহস পাচ্ছেন না।
​চিকিৎসার অভাবে মরার পথে
​জমি বিক্রি করে চিকিৎসার টাকা জোগাড়ের শেষ আশাটুকুও এখন ধূলিসাৎ হতে চলেছে। একদিকে ভাই-বোনদের অমানবিক আচরণ, অন্যদিকে চিকিৎসার টাকা না থাকায় দিন দিন ওই রোগীর শারীরিক অবস্থার অবণতি ঘটছে। সঠিক সময়ে ওষুধ ও উন্নত চিকিৎসা না পাওয়ায় তিনি এখন প্রায় মৃত্যুর মুখে পতিত হয়েছেন। পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
​স্থানীয়দের ক্ষোভ ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি
​নিজের কেনা জমি বিক্রি করে একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর চেষ্টায় আপন ভাই-বোনদের এমন বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। প্রতিবেশীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই রোগীকে বাঁচানোর আকুতি জানিয়েছেন।
​ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে এই অন্যায় বাধার অবসান ঘটিয়ে জমি বিক্রির ব্যবস্থা করতে এবং অসহায় মানুষটির জীবন বাঁচাতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here