পূবাইলে নারায়নকুল যুব সংঘের উদ্যোগে “বৈশাখী মেলা”

0
201
728×90 Banner

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের নারায়নকুল যুব সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয় ।
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ ইং নারায়ণকুল যুব সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী আয়োজিত বৈশাখী মেলায় প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব মনির হোসেন সিকদার বকুল, উক্ত বৈশাখী মেলায় পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ রাকিব হোসেন মোল্লা, পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এম আলম মোল্লা, সঞ্চালনায় ছিলেন পূবাইল থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হারুন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন পূবাইল থানার অন্তর্গত ৪২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনাব সাত্তার মোল্লা ও সাংগঠনিক সম্পাদক জনাব নাহিদ শিকদার সহ প্রমূখ।
পহেলা বৈশাখ উদযাপনের সূচনা মূলত মুঘল সম্রাট আকবরের শাসনামলে। খ্রিষ্টীয় ১৫৮৪ সালে তিনি ‘ফসলি সন’ বা বাংলা সনের প্রবর্তন করেন, যার উদ্দেশ্য ছিল কৃষকদের কাছ থেকে কর আদায়কে সহজ, সুশৃঙ্খল ও সময়োপযোগী করা। হিজরি চান্দ্রবর্ষের সঙ্গে কৃষিকাজের মৌসুমের সামঞ্জস্য না থাকায় কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন সন সৌর বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়, ফলে ফসল তোলার উপযুক্ত সময়ে কর আদায় সম্ভব হয়।
উক্ত বৈশাখী মেলা পরিচালনা কমিটিতে ছিলেন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সহ-সভাপতি মারফত আলী, সহ-সভাপতি আসাদুজ্জামান আকিজ,সাধারণ সম্পাদক এডভোকেট মোতালিব শেখ, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন শেখ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহ কোষাধ্যক্ষ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সরাফত আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল্লাহ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম ভূঁইয়া রায়হান, সহ প্রচার সম্পাদক পাভেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আখতার হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন সহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here