ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ —-মেয়র আতিকুল ইসলাম

0
287
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করা হবে।
তিনি আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গাবতলী কাঁচাবাজারে কিচেন মার্কেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ফুটপাত দখলমুক্ত করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। দুঃখজনক হলো, মানুষের চলাচলের জন্য বানানো ফুটপাতগুলো দখল হয়ে যাচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার ও সিটি করপোরেশন থেকে যে ফুটপাতগুলো তৈরি করা হয়েছে, এর অধিকাংশই দখল হয়ে যাচ্ছে।
মেয়র বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে কথা হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, আমরা চাই, ফুটপাত দিয়ে মানুষ চলাচল করবে আর যানবাহন চলবে রাস্তা দিয়ে। আশা করি, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে দেশের জনগণ এ কাজে আমাদের সহযোগিতা করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here