ফের আভিজাত্য ফিরে পাচ্ছে ল্যান্ডফোন বিটিসিএল

0
260
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মোবাইল সেবার একাধিপত্যের মধ্যে ফের আভিজাত্য ফিরে পাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ল্যান্ডফোন সেবা। জিপন সেবার মাধ্যমে অভিজাত গুলশান-বনানীতে আবারো জৌলুস ছড়াতে শুরু করেছে এই সংযোগ সেবাটি। প্রতিদিন আবেদন জমা পড়ছে শতাধিক।
মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী বিনামূল্যে টেলিফোন সংযোগের অফার দেয় বিটিসিএল। গত ১৬ জুন নতুন টেলিফোন সংযোগের জন্য অনলাইনে আবেদন করার সুবিধা চালু করে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সংস্থাটি।
অফার দেয়ার আষ্টম দিনেই হাতে পেয়েছে ৮০১টি সংযোগ আবেদন। আবেদনের বেশিরভাগই গুলশান-বনানী এলাকার। এর মধ্যে ৪৬৯টি ডিমান্ড নোট দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন।
তিনি জানিয়েছেন, জমা পড়া আবেদনগুলো এসেছে বেশিরভাগই তরুণদের কাছ থেকে। টেলিফোন সংযোগ নিয়ে এদের বেশিরভাগই জিপন ইন্টারনেট সুবিধা গ্রহণ করছেন।
এই প্যাকেজে শুধুমাত্র ডিমান্ডনোনোটের টাকা দিয়েই মাসে ১২শ’ টাকায় ২০ মেগা ইন্টারনেটের সংযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক।
বিটিসিএল সেবাকে আরো গ্রাহকবান্ধব করতে অনলাইনে পেমেন্ট চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে এসএসএল কমার্স, নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি হয়েছে। নগদ, রকেট, বিকাশ- সবমোবাইল ওয়ালেটের সঙ্গেও সম্পৃক্ত হচ্ছি আমরা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here