বঙ্গবন্ধুর পাঁচ পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসিও কার্যকর করা হবে—– স্বরাষ্ট্রমন্ত্রী

0
452
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসিও কার্যকর করা হবে।
তিনি বলেন, আরও পাঁচ পলাতক খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের মধ্যে দুই জনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরকারের হাতে রয়েছে। সেই দুই খুনিসহ পলাতক বাকী খুনিদেরও দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরও দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসিও একই ভাবে কার্যকর করা হবে।
আজ রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ত্রাণসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সর্বশেষ গতকাল শনিবার ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এতে জাতি আবারও কলঙ্কমুক্ত হলো।
তিনি বলেন,বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিববর্ষের উপহার।
দেশের মানুষকে ঘরে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাসার বাহিরে বের না হবার জন্য উদাত্ব আহবান জানান তিনি।
এসময় নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।
হস্তান্তরিত ত্রাস সামগ্রির মধ্যে ছিল (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও একটি সাবান) স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনি এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here