বসন্তের ছোঁয়ায় রঙে রঙিন: ঢালিউডের স্বপ্নিল নায়িকা শবনম বুবলী

0
670
728×90 Banner

বিনোদন প্রতিবেদক : শীতকালে প্রকৃতি যখন নতুন জীবনের গুঞ্জনে নিজ থেকেই যখন সাজ সাজ রব তোলে, ঠিক সেই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালিউডের স্বপ্নিল নায়িকা শবনম বুবলী আগমন ঘটলো। বলতে গেলে কনকনে শীতের মধ্যে ও বসন্তের ছোঁয়ায় রঙিন স্বপ্নিল নায়িকা শবনম বুবলীর কোন কিছুতেই কমতি নেই।
সম্প্রতি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি ভক্তদের নতুন করে মনোমুগ্ধ করেছেন। তার পরনের হলুদ-বাসন্তী শাড়ি যেন এক জীবন্ত আলোতে রুপ নিয়েছে। বুবলীকে দেখা যায় একেবারেই ভিন্ন, কিন্তু অভিজাত লুকে। হলুদ শাড়ির পরিস্কারতা, পাড় ও আঁচলের সূক্ষ্ম কারুকার্য তাকে এক জীবন্ত ‘বসন্ত লক্ষ্মী’-এর মতো করে তুলেছে। সাথে কন্ট্রাস্ট করা গাঢ় বেগুনি এমব্রয়ডারি ব্লাউজ পুরো সাজে আধুনিকতার ছোঁয়া যোগ করেছে।
ফেসবুক পেজের ছবিতে দেখা যায়, রঙিন স্বপ্নিল নায়িকা শবনম বুবলী ফুলের মালায় মোড়া দোলনায় বসে দোল খাচ্ছেন হাসিমুখে— বুবলীর চঞ্চলতা আর স্নিগ্ধতার মিশেল প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে। কপালে ছোট টিকলি, কানে ঝলমলে দুল—সব মিলিয়ে তিনি যেন এক চলন্ত ক্যানভাস, যেখানে রঙের শক্তি প্রত্যেক দর্শকের হৃদয়ে প্রবাহিত হচ্ছে।
‘রঙ হলো আত্মার শক্তি’: হলুদ রঙের উজ্জ্বলতা যেমন মনকে প্রফুল্ল করে, বুবলীর হাসিতেও সেই ইতিবাচকতা স্পষ্ট। নেটিজেনরা তাকে ‘বসন্তের দূত’ বলে অভিহিত করছেন, আবার কেউবা তার স্নিগ্ধ উপস্থিতিতে মুগ্ধতা প্রকাশ করেছেন। ব্যস্ত জীবনের যান্ত্রিকতা ভুলিয়ে, বুবলীর এই বাসন্তী রূপ ভক্তদের মনে প্রশান্তি আর আনন্দের ছোঁয়া দিয়ে গেছে। তার হাসিখুশি, রঙিন উপস্থিতি আবারও প্রমাণ করল—শবনম বুবলী শুধু পর্দার নয়, ভক্তদের হৃদয়েরও এক অবিস্মরণীয় বসন্তের আভা।
পর্দার পেছনের কারিগর: বুবলীর এই রঙিন লুকের পেছনে রয়েছে, দক্ষ কলাকুশলীদের এক দল:
আউটফিট: জনপ্রিয় ব্র্যান্ড Anzara, সাজ ও রূপটান: ড্রিমস বিউটি পার্লার, কোরিওগ্রাফি: গৌতম সাহা, পরিচালনা ও চিত্রগ্রহণ: বুলবুল আহমেদ ও নাঈম আহমেদ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here