বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কার্যালয় উদ্বোধন

0
249
728×90 Banner

হলধর দাস নরসিংদী থেকে : বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নরসিংদী জেলা ও সদর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নূর শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান বুলু। সদর শাখা সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. উয়াহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান, কেন্দ্রীয় নেতা রঞ্জিত কুমার দেবনাথ, জেলা সহ-সভাপতি আলতাফ হোসেন নাজির, জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন আহম্মদ, সাবেক সম্পাদক আবুল কাসেম প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ শিক্ষকদের দাবী আদায়ের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। শিক্ষকদের চাকুরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here