
ডেইলি গাজীপুর প্রতিবেদক : “Naila Nayem The Queen of Controversy Part 1 ” শিরোনামে বইটি লিখেছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির । জনপ্রিয় মডেল অভিনেত্রী এবং ডেন্টিস্ট নায়লা নাঈমের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই। নায়লা নাঈমের অনুমতি ক্রমে তার রেকর্ডকৃত বক্ত্যবের ভিত্তিতে রচিত হয়েছে নায়লা নাঈমের জিবনীভিত্তিক বইটি। প্রকাশ করছে “গ্রন্থিক প্রকাশন। সব ঠিক থাকলে একুশে বই মেলা ২০২০ এ Naila Nayem The Queen of Controversy Part 1 পৌঁছে যাবে পাঠকের হাতে।






