বারাকা ফিমেল ডিআইসি সুরক্ষা কমিটির সভা অনিুষ্ঠত

0
126
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বারাকা ফিমেল ডিআইসি-এর উদ্যোগে ‘সুরক্ষা কমিটি’ গঠনের লক্ষ্যে প্রথম সভা বৃহস্পতিবার টঙ্গীর নতুন বাজার ডিআইসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বারাকা ফিমেল ডিআইসি কর্মী সুলতানা আকতার-এর সঞ্চালনায় সভার সূচনা হয়। বারাকা ফিমেল ডিআইসির প্রজেক্ট অফিসার গরেট্রি রত্না পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলী জিন্নাহা ইনচার্জ টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি,নাহিদা খানাম নারী উদোক্তা,রুমকি টঙ্গী রেলওয়ে স্কুল শিক্ষক, হামিদা সিটিকর্পোরেশন,রাখি রায় কারিতাস উদ্যম এনজিও কর্মী, রোকসানা ক্লায়েন্ট, বারাকা নেটওয়ার্ক অফিসার শাহরিয়ার শিমুল।
আর্ন্তজাতিক এবং দেশীয় নারী ও শিশু নীতিমালা অনুসরন করে কমিটির লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যাবলী তুলে ধরেন শাহরিয়ার শিমুল।
সুরক্ষা কমিটির লক্ষ্য ও উদ্দেশ্যঃ
আর্ন্তজাতিক এবং দেশীয় নারী ও শিশু নীতিমালা অনুসরন করে পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন করা। ঝুঁকিপূর্ণ নারী ও শিশুদের সকল ধরণের নির্যাতন থেকে সুরক্ষা দেয়া, সুরক্ষা বিষয়ে গনসচেতনতা বৃদ্ধি করা। শিশু নির্যাতনকারীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।নারী ও শিশুর প্রতি বৈষম্য, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার লক্ষ্যে কার্যক্রম প্রতিরোধ পরিচালনায় করা।
শিশু সুরক্ষা কমিটির কার্যাবলীঃ
শিশু সুরক্ষা পলিসি, জেন্ডার পলিসি এবং সেইফ গার্ডিং পলিসি অনুসরন করা।কর্মএলাকার আওতাধীন উপকারভোগীদেরকে মনোসামাজিক সহায়তা প্রদান করা।যদি কোন শিশু নির্যাতনের শিকার হয় তবে তার পক্ষে কাজ করা। নির্যাতনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সহায়তা করা। নারী ও শিশু সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করা। নারী ও শিশু সুরক্ষা বিষয়ক তথ্য আদান-প্রদান প্রক্রিয়া চলমান রাখা ও সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ করা। নারী ও শিশুদের ঝুঁকি কমিয়ে আনা। সরকারি-বেসরকারি সংস্থার সুযোগ-সুবিধা আদায়ে এক জোট হয়ে কাজ করা।
সিদ্ধান্ত:
নারী ও শিশু সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করে সম্ভাব্য সবধরনের অধিকার নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি সংস্থার সুযোগ-সুবিধা আদায়ের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সবাই একমত হন। প্রতি তিন মাস অন্তর কমিটির নিয়মিত সভা আয়োজন করা হবে এবং সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার উপর গুরত্বারোপ করা হয়।৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। পরবর্তী মিটিংএ একজন আহবায়ক (নারী) একজন সদস্য সচিব সকলের মতামতের ভিত্তিতে নির্বাচন করা হবে। নিজেরাই সেচ্ছাপ্রনোদিত ভাবে এই মিটিংয়ের আয়োজন করবেন এবং বারাকা কর্মীরা সহায়তা করবেন। সুবিধাজনক সময়ে সুরক্ষা কমিটির সহায়তায় বড় পরিসরে একটি মাদক বিরধী সচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরিশেষে প্রজেক্ট অফিসার গরেট্টি রত্না পেরেরা উপস্থিত সকলের মতামত গ্রহণ করে সকলের সহযোগীতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here