বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
293
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বীরমুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান (৭২) আজ শুক্রবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জুম্মা শেষে টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে জেলার রাজেন্দ্রপুর এলাকায় পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হয়। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো. জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়া, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, সাবেক এমপি গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার কাজী মোজাম্মেল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here