ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন চিকিৎসাসেবা চালু

0
285
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ’র জেলা শাখার চিকিৎসক নেতারা করোনাভাইরাস প্রতিরোধে ও সহায়তায় অনলাইন চিকিৎসাসেবা ব্যবস্থা চালু করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিএমএ’র পক্ষ থেকে হাসপাতাল রোড এলাকায় অনলাইনে ২৪ ঘণ্টা সেবা প্রদানের সাতটি ফোন নাম্বার সম্বলিত একটি প্রচারপত্র বিলি করা হয়।জেলা বিএমএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘করোনা প্রতিরোধে আতঙ্কিত নয়, সচেতন হোন’ স্লোগানে জেলার রোগীদের অনলাইনে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা খোলার প্রসঙ্গে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে থাকা জেলা বিএমএর কার্যালয়ে জরুরি সভা হয়।
সভায় জেলা বিএমএ’র করোনা প্রতিরোধ সহায়ক কমিটির সমন্বয়ক ও সাধারণ সম্পাদক আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, হাসপাতালের চিকিৎসক, রানা নুরুস শামস, ফখরুল আলম, এম এ মনসুর প্রমুখ। সভায় সাতজন চিকিৎসকের সমন্বয়ে জেলার রোগীদের অনলাইনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত হয়।
সাতজন চিকিৎসকের মধ্যে চারজন চিকিৎসক প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং তিনজন চিকিৎসক রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত রোগীদের অনলাইনে চিকিৎসাসেবা দিবেন। পরে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক আবু সাঈদ সাত চিকিৎসককে নির্ধারিত নম্বর সম্বলিত একটি করে মুঠোফোন তুলে দেন। অনলাইনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন, খোকন দেবনাথ, শ্যামল রঞ্জন দেবনাথ, ফায়েজুর রহমান, নওশীন নাওয়ার, মো. রাফি, মো. সিয়াম, সাইফুল ইসলাম।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুঠোফোনে নিম্নলিখিত ০১৩১৩-৭২২০৪০, ০১৩১৩-৭২২০৪১, ০১৩১৩-৭২২০৪২, ০১৩১৩-৭২২০৪৩ এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত ০১৩১৩-৭২২০৪৪, ০১৩১৩-৭২২০৪৫, ০১৩১৩-৭২২০৪৬ নাম্বারে ফোন করে যে কেউ চিকিৎসাসেবা নিতে পারবেন। পরে আবু সাঈদের নেতৃত্বে জেলার বিএমএর চিকিৎসক নেতারা হাসপাতাল রোড এলাকা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এই সাতটি মুঠোফোন সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন।জেলা বিএমএ’র করোনা প্রতিরোধ সহায়ক কমিটির সমন্বয়ক ও সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, করোনাভাইরাস আতঙ্কে মানুষ বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে যেতে পারছেন না। সঙ্কটময় এই অবস্থায় কেউ যেন বিনা চিকিৎসায় না ভোগেন সেই চিন্তা থেকেই অনলাইনে ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here