ভাবিকে ধর্ষণ: ১৭ বছর পর দেবর গ্রেফতার

0
143
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক: রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় ভাবিকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে র‌্যাব। দীর্ঘ ১৭ বছর পর গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে সাভার গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০০৬ সালে রংপুর মিঠাপুকুর থানা এলাকায় ভাবিকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন নূর মোহাম্মদ। পরবর্তীতে ভাবির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামি নূর মোহাম্মদ ভিকটিমকে রেখে পালিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্বামী নূর মোহাম্মাদকে (৩৭) আসামি করে রংপুর মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ফজলুল হক বলেন, মামলা হওয়ার পর আসামি আত্মগোপনে চলে যায়। ওই মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছর ২৬ জুন বিজ্ঞ আদালত ওই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। বিজ্ঞ আদালতের রায় ঘোষণার সময় সে আত্মগোপনে ছিল।
র‌্যাব-২ আসামি গ্রেফতারের উদ্দেশে গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের কথা স্বীকার করে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, রাজধানীর গেন্ডারিয়া, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here