ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ-ইন

0
142
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (০২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর এলাকা থেকে তাদের পুশ-ইন করা হয়।
তাদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ।
ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আখতারুল ইসলাম জানান, ভারত থেকে আসার সময় কয়েকজন পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে বলে তিনি জানান।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।
বিজিবি তাদের আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এর আগে ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করে বিএসএফ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here