মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে টঙ্গীর তামীরুল মিল্লাত

0
305
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অতীতের ধারাবাহিকতায় এবারো জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। এবারো মাদ্রাসা থেকে ৪৬৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৩০১ জন জিপিএ-৫ সহ সবাই উত্তীর্ণ হয়েছে।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ ২৪৩ জন ও ৫৫ জন (এ) পেয়ে উত্তীর্ণ হয়েছে। সাধারণ বিভাগে ১৬৭ পরীক্ষার্থীর মধ্যে ৫৮ জন জিপিএ-৫, ১০৯ জন (এ) গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এ ফলাফলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার তৈরি হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভালো ফলাফলের জন্য তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি শিক্ষাবিদ মুহাম্মদ যাইনুল আবেদীন আল্লাহর কাছে শুকরিয়া জানান। তিনি উল্লেখ করে জানান, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়ায় এ ফলাফল এসেছে। আগামীতে আরো ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here