মান্দায় রাজ ডেভেলপমেন্ট সোসাইটির শাখা উদ্বোধন

0
404
728×90 Banner

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা রাজ ডেভেলপমেন্ট সোসাইটির ২২তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার বড়পই এলাকায় বিশিষ্ট ব্যবসায়ি শরিফুল ইসলামের বাসভবনের নিচতলায় এ শাখার উদ্বোধন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ি সত্যেন্দ্রনাথ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক শামীম রানা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক জিল্লুর রহমান, সংস্থার সিনিয়র অফিসার হেদায়েতুন নবী ও ইব্রাহীম খলিল, এরিয়া ব্যবস্থাপক সুমন রেজা, মোহাম্মদ শহিদুল্লাহ ও সাদ্দাম হোসেন, কুসুম্বা শাখা ব্যবস্থাপক রহিমা আফরোজ প্রমুখ।
আলোচনা শেষে ফিতা কেটে বেসরকারি সংস্থা রাজ ডেভেলপমেন্ট সোসাইটির ২২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here