
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর মিরপুরের ভাষানটেক শ্যামল পল্লি আবাসিক এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুনে একই পরিবারের তিন জন অগ্নিদগ্ধ হয়েছেন। তার মধ্যে সন্তানসহ স্বামী-স্ত্রী রয়েছে। অগ্নিদগ্ধরা হলেন- মো: জাকির (৪৫), তার স্ত্রী রানী (৩৫) এবং তাদের একমাত্র সস্তান রিয়াদ হোসেন জিহাদ (১৬)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মো: এরশাদ হোসোইন আজ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ ভাষানটেক শ্যামল পল্লি আবাসিক এলাকায় একটি টিনসেড বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ একই পরিবারের তিন জনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ ভাষানটেক শ্যামল পল্লি আবাসিক এলাকায় একটি টিনশেড বাড়িতে বিকট একটি শব্দ হয়ে তার খানিক পর ওই বাড়িতে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তিন জনই দগ্ধ হয়। পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয় এবং বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার মো: এরশাদ হোসোইন আজ বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপ্রেক্ষ।
শ্যামল পল্লি আবাসিক এলাকায় বাসিন্দাররা জানান, বিগত বেশ কিছু দিন একই জায়গায় একই ঘরে অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছিল।






