
এস,এম,মনির হোসেন জীবন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তিন হাজার ৭৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এলিট এলিট ফোর্স র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধৃত দুই মাদক ব্যবসায়ী হলেন- মোঃ মজিদ মিয়া (৪০), জেলা-ঢাকা ও মোঃ শাকিল আহম্মেদ (২৬), জেলা-ময়মনসিংহ।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬২০ টাকা,দুইটা মোবাইল ফোন সেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহূত একটি গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দারুস সালাম থানার দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়।
মোঃ জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।এছাড়া তারা দীর্ঘদিন যাবত ঠিকানা বদল করে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






