মুঞ্জিগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

0
233
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুঞ্জিগঞ্জের শ্রীনগরের বেজগাঁও বাসস্ট্যান্ডের কাছে দিনে দুপুরে ডাকাত ও র‌্যাব এর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। এঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুঞ্জিগঞ্জের শ্রীনগরে এ ঘটনা ঘটে।
র্্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলিট ফোর্স র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী আজ এসব তথ্য স্বীকার করে জানান, বন্ধুকযুদ্ধে নিহতরা হলেন- মাসুদ হাওলাদার (৩৫) ও মোহাম্মদ হাসান (৩৬)।এঘটনায় র‌্যাবের দুই সদস্য কন্সটেবল মনির ও সৈনিক নাসির আহত হন।
এসপি মহিউদ্দিন ফারুকী জানান, গুলিবিদ্ধ আহত অবস্থায় ডাকাত সদস্য মাসুদ র্্যাব জানিয়েছে গোসাইরবাগে চরের মধ্যে একটি টিনের ঘরে ডাকাতি করে তারা। তাদের কাছ থেকে ৬-৭ ভরি স্বর্ণ, একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি এবং ডাকাতির কাজে ব্যবহূত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
তিনি বলেন, এই ডাকাত দলকে ধরার জন্য আমরা প্রায় তিন মাস ধরে অনুসরণ করছি। তারা বিভিন্ন সময় শরীয়তপুরের মুলাদি ঢাকাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। মাসুদ মারা গেলো তার ভাই গতমাসে ধরা পড়েছিল। গত দুইদিন আগে সে একটি ডাকাতি করে।
র্্যাবের এই কর্মকর্তা বলেন, আজ মঙ্গলবার দুপুরে সন্দেহজনক মনে করে আমরা তাকে কাঁঠালবাড়ী ঘাট থেকে অনুসরণ করতে থাকি। নদী পার হয়ে বেজগাঁও এর এখানে এলে আমরা গাড়ি নিয়ে যখন একটি অটোরিকশা ব্লক দিয়ে ডাকাত দলের সদস্যরা র্্যাব সদস্যদের লক্ষ্য করে প্রথমে দিন দুপুরে গুলি ছোঁড়ে। তখন র্্যাব সদস্যরা আত্নরক্ষার্থে গুলি করলে উভয়ের মধ্যে কিছুক্ষণ গুলিবিনিময় হয়। এসময় ডাকাত দলের দুই সদস্য নিহত হয়। র‌্যাবের কন্সটেবল মনির ও সৈনিক নাসির এসময় আহত হন।।’পরে নিহত ডাকাত সদস্য মাসুদ এর সহযোগিরা গুলি করতে করতে কৌশলে পালিয়ে যায়।
র্্যাব জানান, নিহত ডাকাত সদস্য মাসুদ হাওলাদারের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।পরে নিহতদের মরদেহ মুঞ্জিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান র্্যােবের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here