মেম্বারের প্রয়োজনে লাখ টাকার কালর্ভাট নির্মাণের অভিযোগ

0
250
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ৮ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য সহিদুল ইসলামের বিরুদ্ধে নিজ পুকুরের পানি প্রবেশ ও বাহিরের জন্য লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে কালভার্টের পাশে কালভার্ট (ছোট ব্রিজ) নির্মাণের অভিযোগ উঠেছে।
আজ বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় ইউপি সদস্য সহিদুল ইসলামের বাড়ির পাশে নতুন একটি পুকুর খনন করেছেন। সেই পুকুর থেকে ১শ গজ উত্তর পাশে ছোট একটি রাস্তা আর সেই রাস্তা থেকে আরও ২শ গজ উত্তরে একটি নদীর নালা প্রবাহমান। সেই নদীর নালা থেকে পুকুরের পানি প্রবেশ ও বাহিরের জন্য একটি নতুন নালা (ড্রেন) তৈরী করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে নদীর নালা থেকে পুকুরে পানি আসা-যাওয়া করতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি এই প্রতিনিধিকে জানায়, এ বছর সহিদুল ইসলাম পুকুরটি খনন করেছেন ট্রাক্টর ও ড্রেজার মেশিন দিয়ে। আর পুকুরের চার পাশ ও পুকুর থেকে প্রবাহমান নদীর নালা পর্যন্ত নতুন নালা খনন করেছেন কাবিখার লোকজন দিয়ে। নিজে প্রয়োজনে লাখ টাকা ব্যয়ে কালর্ভাট নিমার্ণ হলো দেখার যেন কেউ নেই।
ওই ওয়ার্ডের পাইকপাড়া গ্রামের দবিদুল হক বলেন, রহিমানপুর তথা জেলার মধ্যে রাস্তার সব চেয়ে খারাপ অবস্থা পটুয়া-জামালপুর রাস্তার। একে কাঁচা তার পরেও মাটি না দেওয়ার কারণে বর্ষা মৌসূমে চলাচল করা যায় না। চেয়ারম্যানকে একাধিকবার বলা হয়েছে রাস্তায় মাটি দেওয়ার জন্য চেয়ারম্যান মেম্বারকে বলেছে তবুও কাজ হয় না। মেম্বার ব্যস্ত বাড়ির আশপাশে কাজ নিয়ে।
রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, সহিদুল ইসলাম নিজের প্রয়োজনে কালর্ভাট নিমার্ণ করার কথা নয়। তার পরেও বিষটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ইউপি সদস্য সহিদুল ইসলামকে বাড়িতে না পেয়ে মোবাইল ফোনে কল দিয়েও সাক্ষাৎ সম্ভব হয়নি।
এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোফিজুর রহমান লিটন বলেন, কালর্ভাট কথায় নির্মাণ হবে সেটা ইউনিয়ন কর্তৃপক্ষ মিটিং করে জায়গা নির্ধারণ করেছে আমরা বাজেট করে ভাল ভাবে নির্মাণ করেছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here