মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

0
119
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে রেললাইনে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে সিফাত (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার টঙ্গী রেলওয়ে জংশনে সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।নিহত সিফাত গাজীপুর জেলার কাপাসিয়া থানার রামপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি নার্সিং কলেজে তৃতীয় বর্ষে লেখাপড়া করতেন।
পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এগারসিন্দু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। পুলিশ আরো জানায়, স্টেশনে থাকা লোকজন দেখেছেন, সিফাত রেললাইনে হেঁটে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।ঘটনার খবর পেয়ে টঙ্গী স্টেশনে আসা সিফাতের ক্লাসমেট সৌরভ জানান, শনিবার সিফাত কলেজ থেকে পরীক্ষার এডিমিট কার্ড নেন। এরপর তিনি কিভাবে টঙ্গী এলেন তা নিয়ে সন্দেহ রয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,রেললাইন দিয়ে হেঁটে মোবাইলে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here